1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

বেকার যুবকদের দক্ষ করে গড়ে তুলতে বিজিবি’র অনন্য উদ্যোগ

মোঃ রুহেল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ১৬৯ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ রুহেল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি
সীমান্ত ফ্রিল্যান্সিং এন্ড কম্পিউটার প্রশিক্ষনের মাধ্যমে যুবসমাজকে বেকারত্ব দূরকরে সাবলম্বী সুন্দর ও আলোর পথ দেখাতে এবং সীমান্তবর্তী মানুষের আস্থা অর্জনে সদা জাগ্রত পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।
গত ২৯ জুলাই ২০২৪ তারিখ রিজিয়ন কমান্ডার, রংপুর রিজিয়ন অত্র ব্যাটালিয়নের অধীনস্থ কড়িয়া বিওপি সংলগ্ন ও ভূটিয়াপাড়া বিওপি এলাকার ধলাহার ইউনিয়ন পরিষদে সীমান্তবর্তী বেকার যুবক/ছাত্র-ছাত্রীদের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে স্থাপিত ‘‘সীমান্ত ফ্রিল্যান্সিং এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার” এর শুভ উদ্বোধন করেন।
‘‘সীমান্ত ফ্রিল্যান্সিং এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার’’ সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা এবং সীমান্তবর্তী সাধারন মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এই ফ্রিল্যান্সিং এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারটি প্রতিষ্ঠা করা হয়েছে। এই কম্পিউটার সেন্টারটি এই সীমান্ত এলাকাকে একটা আলোকিত এলাকা হিসেবে গড়ে তোলার জন্য ইতিবাচক ভূমিকা রাখছে। এই কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারে ২৭ জন (কড়িয়া-১০ জন এবং ভুটিয়াপাড়া-১৭ জন) প্রশিক্ষণরত রয়েছে।
সীমান্তে অপরাধ দমনে বিজিবি যেমন কঠোরভাবে অভিযান পরিচালনা করে থাকে পাশাপাশি সীমান্তবর্তী মানুষের কল্যানেও বিজিবি কাজ করে যাচ্ছে।
কড়িয়া এলাকা একটি অধিক চোরাচালান প্রবণ এলাকা ছিল। অন্ধাকার জীবন ছেড়ে যারা আলোর পথে আসতে চায় তাদের জন্য বিজিবি’র সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী বেকার যুবক, ছাত্র-ছাত্রীদের জীবন-মান উন্নয়নের জন্য ‘‘সীমান্ত ফ্রিল্যান্সিং এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার’’ প্রতিষ্ঠার এই জনকল্যানমূলক উদ্যোগ বেসামরিক পরিমন্ডলে অত্যন্ত প্রশংসীত হয়েছে। সীমান্তে চোরাচালান ও মাদক পাচার হ্রাসে এই কম্পিউটার সেন্টারটি ইতিবাচক প্রভাব বিস্তার করবে। যুবসমাজকে বেকারত্ব দূরকরে সাবলম্বী করবে এবং সুন্দর ও আলোর পথে আনবে।
বিজিবিকে মানুষের কাছাকাছি আস্থা অর্জনে সহযোগিতা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।