1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

ধামইরহাটে ১৪০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদককারবারী আটক

মোঃ রুহেল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি 
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ১৬২ ০০ বার পড়া হয়েছে

মোঃ রুহেল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদককারবারীকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।

 বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ৮টার দিকে ধামইরহাট থানার নিকটবর্তী এলাকা থেকে তাকে আটক করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, কালুপাড়া বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ বাদশা আলমগীরের নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ২৬৪ এমপি হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট থানা থেকে প্রায় ৫০ গজ পূর্ব দিকে জনৈক রফিকের চায়ের দোকানের সামনে থেকে অভিযুক্তকে আটক করা হয়।

আটককৃত মাদককারবারীর নাম মোঃ গোলাম রব্বানী (৩২)। তিনি ধামইরহাট থানার নেউটা গ্রামের মোঃ নুরুজ্জামানের ছেলে। তল্লাশিকালে তার কাছ থেকে ১৪০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ০১টি বাইসাইকেল ও ​০১টি মোবাইল ফোন জব্দ করা হয়। যার ​মোট সিজার মূল্য: ২,৮৬,০০০ (দুই লক্ষ ছিয়াশি হাজার) টাকা।

আটককৃত আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দকৃত মাদকদ্রব্য ও মালামালসহ তাকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ পারাপার এবং চোরাচালান রোধে বিজিবির এই ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।