শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার বীরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম মোঃ মেহেদী হাসান চাঁদ (৩০)। তিনি ধামইরহাট উপজেলার বীরগ্রামের মোঃ আবুল কালাম আজাদের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, বস্তাবর বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ২৬৩ এমপি হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বীরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সন্দেহভাজন মেহেদী হাসানকে তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে ৪৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৯ হাজার ২০০ টাকা।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি জানান, আটককৃত আসামির বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের মাধ্যমে মাদকদ্রব্যসহ তাকে পুলিশের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে মাদক ও গরু পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে বিজিবির এই কঠোর অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।