1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

মুন্সীগঞ্জে কোস্টগার্ডের অভিযানে প্রায় ৩ টন জাটকা জব্দ

আরাফাত ভূঁইয়া শান্ত,মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ১১৪ ০০ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে পদ্মা সেতুর টোল প্লাজা এলাকা থেকে প্রায় ৩ টন জাটকা মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে কোস্টগার্ড।
প্রেস ব্রিফিং সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা উত্তর থানাধীন পদ্মা সেতুর টোল প্লাজা-সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ১৯ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৮০০ কেজি জাটকা মাছ জব্দ করা হয়।
কোস্টগার্ড জানায়, জাটকা বহনের সঙ্গে জড়িত বাস চালক ও হেল্পারের কাছ থেকে মুচলেকা গ্রহণ করে বাসটি ছেড়ে দেওয়া হয়।
পরবর্তীতে জব্দকৃত জাটকা লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা এবং গরিব ও দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।
কোস্টগার্ড কর্তৃপক্ষ জানায়, জাটকা সংরক্ষণ ও অবৈধ মাছ শিকার রোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।