1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

কুচিয়ামোড়া মডেল হাইস্কুলের শুভ উদ্বোধন

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ৮০ ০০ বার পড়া হয়েছে

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড়া, বাহাদুরপুর এলাকায় কুচিয়ামোড়া মডেল হাইস্কুল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এ শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম পরিচালিত হবে।
শিক্ষা বিস্তারে নতুন এই বিদ্যালয়ের শুভ উদ্বোধন করেন ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শাহাজান আলী। উদ্বোধন অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনী বক্তব্যে মোঃ শাহাজান আলী বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। গ্রাম পর্যায়ে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠলে ভবিষ্যৎ প্রজন্ম আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে। তিনি কুচিয়ামোড়া মডেল হাইস্কুলের সার্বিক সফলতা কামনা করেন। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা জানান, শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে তারা আন্তরিকভাবে কাজ করবেন।

 

স্থানীয় এলাকাবাসী কুচিয়ামোড়া মডেল হাইস্কুল প্রতিষ্ঠায় সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগকে এলাকার শিক্ষাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।