নওগাঁর নজিপুর বাজারে যানজট নিরসনে আগামীকাল জেলা পুলিশের বিশেষ অভিযান
মোঃ রুহেল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশের সময় :
সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
১৭৮
০০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি
নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর বাজারে দীর্ঘদিন ধরে সড়ক দখল ও যানবাহনের বিশৃঙ্খল অবস্থানের কারণে প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা ভোগান্তির শিকার হচ্ছেন। বিষয়টি নিয়ে ভুক্তভোগীরা একাধিকবার পুলিশের কাছে অভিযোগ করেছেন।
এই পরিস্থিতিতে গত দুই দিন ধরে পত্নীতলা থানা পুলিশ নজিপুর বাজার এলাকায় মাইকিং করে যানবাহন সুশৃঙ্খলভাবে রাখার আহ্বান জানিয়ে আসছে। পুলিশের আহ্বানে সাড়া দিয়ে অনেক ব্যবসায়ী ও বাজার সংশ্লিষ্টরা বাজার এলাকায় শৃঙ্খলা ফেরাতে সহযোগিতা করছেন।
এরই ধারাবাহিকতায় নজিপুর বাজারে আগামীকাল জেলা পুলিশের উদ্যোগে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে একটি বিশেষ অভিযান পরিচালিত হতে যাচ্ছে।
এ বিষয়ে নওগাঁ জেলার পুলিশ সুপার তারিকুল ইসলাম রবিবার রাত ৮টার দিকে জেলা পুলিশের ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে পত্নীতলা-নজিপুর বাজারের ব্যবসায়ী ও অধিবাসীদের সহযোগিতা কামনা করেন। পোস্টে তিনি আরো উল্লেখ করেন, আইন প্রয়োগে পুলিশকে সহযোগিতা করলে সমাজে সুশাসন প্রতিষ্ঠায় তা সহায়ক ভূমিকা পালন করবে।
পুলিশ সুপার পত্নীতলা-নজিপুর বাজারের সকলের কাছ থেকে আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেছেন।