1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভিক্ষুক হয়েও অনেকের প্রিয় লোক ছিলেন গুতুম পাগলা,তিনি আর বেঁচে নেই

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ১৭৪ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার  ভিক্ষা করা ছিলো তাহার একমাত্র পেশা। তবে তিনি ছিলেন সকলের পছন্দের প্রিয় একজন ভিক্ষুক। কয়েকটি উপজেলা জুড়ে ঘরে ঘরে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন এবং তাহার খিদে লাগলে একটি সুন্দর ডাক দিতেন “মাগো কিছু খানা দিতে পারবা”একসময় ভিক্ষা করতে করতে সবার কাছে গুতুম পাগলা নামে পরিচিত হয়ে যান।
শুধু তাই নয় কোন কোন সময় হাট-বাজারে, রাস্ত-ঘাটে, ডান হাত নিজের কাধের মধ্যে ডুগ ডুগির মত চাপরিয়ে এবং গুতুম মাছের মত মাটিয়ে লুটিয়ে পড়ে মানুষকে বিনোদন দিতেন। আর বিনিময়ে যে যা দিতেন তাতেই সুন্তুষ্টি ছিলেন মুরাদনগর উপজেলার জাহাপুর মধ্য পাড়ার একজন সাদা মনের মানুষ গুতুম মিয়া।
বয়সের ভাড়ে সেই মন মাতানো বিনোদন দর্শকরা অনেক দিন না দেখলেও গুতুম মিয়াকে দেখেই অনেকটা আনন্দ পেতো।সকলের প্রিয় গুতুম মিয়া ১১ জানুয়ারী সোমবার রাত সাড়ে ৭টার দিকে তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আল্লাহ পাক এই সাদা মনের মানুষটিকে যেনো জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তাঁর সাথে শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য্য ধারণ করার তৌফিক যেনো দান করেন। এমন দোয়া করেন অনেকেই।
অনেকেই বলেছেন গুতুম মিয়া ছিলেন একজন সাদা মনের মানুষ আর সে বিভিন্ন যায়গায় গুতুম খেলা দেখিয়ে মানুষ যা দিতো তাই নিয়ে সন্তুষ্ট থাকতো। আমরা সমাজে এমন কিছু লোক আছি জীবনেও তাদেরকে সহযোগিতা করতে একবারও ফিরে থাকাইনি। আজ দুনিয়া থেকে বিদায় নিয়েছে  আর কখনো তাহার নিকট থেকে এই বিনোদন পাবোনা। আমাদের কে যে বিনোদন দিতো অনেকের মন আনন্দে ভরে যেতো।তাই তিনি ভিক্ষুক হয়েও অনেকের প্রিয় মানুষ ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।