1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

কুমিল্লায় সিসিএন ইউনিভার্সিটির শিক্ষার্থীর ম/রা/দে/হ উদ্ধার

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৮৪ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা নগরীর দেশওয়ালি পট্টি এলাকায় শশুর বাড়িতে জান্নাতুল নাঈম ফারিয়া (২৩) নামের সিসিএন ইউনিভার্সিটির এক ছাত্রীর ঘরের সিলিং এর পাখার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরাদেহ উদ্ধার করা হয়েছে। তবে মেয়ের পরিবারের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার ( ৫ মে) রাতে নগরীর দেশ ওয়ালি পট্টি এলাকার কাসেম গার্ডেন বিল্ডিং এর দ্বিতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে। কোতোয়ালি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।
নিহত জান্নাতুল নাঈম ফারিয়া কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার কানগাঁও এলাকার মোঃ হানিফ মিয়ার মেয়ে। বিগত ৮ মাস আগে কুমিল্লা নগরীর দেশওয়ালিপট্টির মেহেদী হাসানের সাথে ফারিয়ার বিয়ে হয়।
শ্বশুর বাড়ির লোকজন জানান, গতকাল বিকেলে ফারিয়া তাদেরকে ঘুমানোর কথা বলে দরজা বন্ধ করে। রাত আটটায় দরজা নক করলে ফারিয়া দরজা খোলেনি। আরো কিছুক্ষণ পরে থানা পুলিশকে অবহিত করা হয়। থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ফারিয়ার মরদেহ উদ্ধার করে।
ফারিয়ার পিতা মোঃ হানিফ জানান, মেহেদীর সাথে বিয়ের পর টাকার জন্য ফারিয়াকে নানা সময় নির্যাতন করা হয়েছে। মেহেদী বেকার ছেলে। কিছুটা নেশাগ্রস্ত ছিল। ফারিয়া কোচিং করিয়ে, প্রাইভেট পড়িয়ে টাকা উপার্জন করে মেহেদিকে দিত। আমার মেয়েকে সে অনেক অত্যাচার করেছে। আমার মেয়েকে হত্যা করা হয়েছে।
এবিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার জানান, প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের পর ও পুলিশে তদন্তের শেষে বিস্তারিত বলা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।