1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

মুন্সীগঞ্জে ইয়াবা তৈরীর মেশিন ও সরঞ্জাম সহ যুবক আটক

আরাফাত ভূঁইয়া শান্ত, মুন্সীগঞ্জ প্রতিনিধি 
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ১১৮ ০০ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরীর মেশিন ও বিপুল পরিমান সরঞ্জামসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবক ফিরোজ (৩৭)। সে ঢাকার বাসাবো এলাকার আবু তাহের এর ছেলে। সে উপজেলার দক্ষিন বেতকা গ্রামের তার খালু রশীদ ঢালীর বাসায় অবস্থান করে ইয়াবা তৈরি করে দেশের বিভিন্ন স্থানে সরবারহ করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিন বেতকা গ্রামে অভিযান চালিয়ে রবিবার ( ১১ জানুয়ারী ) রাত ১০ টার দিকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ হতে ৮০০ পিছ ইয়াবা ট্যাবলেট, ২৫ গ্রাম আইস, ইয়াবা তৈরীর মেশিন ও বিপুল পরিমান ইয়াবা তৈরীর ক্যামিকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
স্থাণীয়রা জানান, দীর্ঘ ১০ বছর যাবৎ ঢাকায় অবস্থান করে ইয়াবাসহ মাদকের ব্যবসা করছিলো ফিরোজ (৩৭)। ঢাকায় তার বিরুদ্ধে বেশ কিছু মামলা হলে প্রায় ৫ বছর আগে সে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দক্ষিন বেতকা গ্রামে তার খালু রশিদ ঢালীর বাসায় অবস্থান করে ইয়াবাসহ মাদক ব্যবসা করতে থাকে। ৬/৭ মাস আগে সে হঠাৎ করে হংকং চলে যায়। পরে সেখান হতে ইয়াবা তৈরীর মেশিন নিয়ে এসে তার খালুর বাড়ির পাকা ভবনের ভিতরে উক্ত মেশিন দিয়ে ইয়াবা তৈরী করে তা দেশের বিভিন্ন স্থানে সরবারহ করে আসছিল। কুরিয়ার সার্ভিসহ বিভিন্ন মাধ্যমে বিদেশ হতে তার কাছে ক্যামিক্যাল আসতো বলেও জানান স্থাণীয়রা।
এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা সেকেন্ড অফিসার রবিউল ইসলাম বলেন, আটক ফিরোজের বাড়ি ঢাকার বাসাবো এলাকায় । ৫ বছর যাবৎ সে বাসা ভাড়া নিয়ে দক্ষিন বেতকায় বসাবস করছেন। এরমধ্যে সে হংকং গিয়েছিলো । জিজ্ঞাসাবাদে ফিরোজ জানিয়েছে ইয়াবা তৈরীর মেশিন পত্র এবং ক্যামিকেল বিদেশ হতে এনেছে। সবেমাত্র ইয়াবা তৈরি করে বিক্রির চেষ্টা করছে। তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে আটককৃত ফিরোজ আরো জানিয়েছে তার বিরুদ্ধে ঢাকায় একাধিক মাদক মামলা রয়েছে। তিনি আরো বলেন তার সহযোগীদের ধরতে এখনো অভিযান অব্যাহত রয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।