1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ এলাকায় চরম অবমাননা: ময়লা-আবর্জনার স্তূপ ও প্রকাশ্যে প্রস্রাব

আরাফাত ভূঁইয়া শান্ত, মুন্সীগঞ্জ প্রতিনিধি 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ১০৯ ০০ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাস স্ট্যান্ড সংলগ্ন মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ এলাকা বর্তমানে চরম অবহেলা ও অশোভন কর্মকাণ্ডের সাক্ষী হয়ে উঠেছে।
সরেজমিনে দেখা যায়, স্মৃতিস্তম্ভের আশপাশে যত্রতত্র পঁচা ময়লা-আবর্জনা ফেলে রাখা হয়েছে। শুধু তাই নয়, প্রকাশ্যে প্রস্রাব করতেও দেখা যাচ্ছে অসচেতন কিছু মানুষকে, যা জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি চরম অবমাননার শামিল।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্মৃতিস্তম্ভ এলাকাটি কার্যত একটি অঘোষিত ‘বার্গার’ বা ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। ভবেরচর বাস স্ট্যান্ড ও আশেপাশের এলাকার বিভিন্ন দোকান ও ভাসমান ব্যবসায়ীরা নিয়মিত তাদের বর্জ্য এই এলাকায় ফেলে যাচ্ছেন। নিয়মিত পরিচ্ছন্নতা ও নজরদারির অভাবে ধীরে ধীরে এটি একটি স্থায়ী ময়লা ফেলার স্থানে রূপ নিচ্ছে।
মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ একটি জাতির ইতিহাস, আত্মত্যাগ ও গৌরবের প্রতীক হলেও বর্তমানে সেখানে তীব্র দুর্গন্ধ, নোংরা পরিবেশ এবং অশালীন কর্মকাণ্ড জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয়রা জানান, প্রতিদিন শত শত যাত্রী ও পথচারী এ এলাকা দিয়ে চলাচল করলেও এমন দৃশ্য দেখে বিব্রত হতে হয় সবাইকে।
সচেতন মহলের মতে, এ ধরনের কর্মকাণ্ড শুধু পরিবেশ দূষণ নয়, বরং মুক্তিযুদ্ধের চেতনার প্রতি সরাসরি অবমাননা। তারা অবিলম্বে স্মৃতিস্তম্ভ এলাকা পরিচ্ছন্ন করা, স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা চালু করা, সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন এবং দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের মর্যাদা আরও ক্ষুণ্ন হবে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।