1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

পিআইবির উদ্যোগে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটি

আরাফাত ভূঁইয়া শান্ত, মুন্সীগঞ্জ প্রতিনিধি 
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ১৩৯ ০০ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ১২ জানুয়ারি (সোমবার) পিআইবি কার্যালয়ের সভাকক্ষে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন। তিনি বলেন, “সংকট ও সংঘাতময় পরিস্থিতিতে দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতা গণতন্ত্রের বিকাশ এবং সমাজের স্থিতিশীলতা রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনকালীন সময়ে বিভ্রান্তিকর তথ্য এড়িয়ে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর সাংবাদিকদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
প্রশিক্ষণ কর্মসূচিতে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাসির ও সাধারণ সম্পাদক লিংকনসহ  মুন্সীগঞ্জ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মোট ২৮ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে নির্বাচনকালীন সংবাদ সংগ্রহ ও পরিবেশনের কৌশল, নৈতিকতা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং সংঘাতময় পরিস্থিতিতে সাংবাদিকদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য ও পাঠদান করেন পিআইবির সিনিয়র প্রশিক্ষক গোলাম মুর্শেদ, ডেইলি অবজারভারের সিনিয়র রিপোর্টার মো. বাহারাম খান এবং দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি কাজী জুবেল। তাঁরা নির্বাচন কাভারেজে তথ্য যাচাই, নিরপেক্ষতা বজায় রাখা এবং মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা নিয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন।
এছাড়া পিআইবির মহাপরিচালক ফারুক ওসমান প্রশিক্ষণ সেশনে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি, সংঘাত কাভারেজের ঝুঁকি, জাতীয় সংসদ নির্বাচন, গণভোট এবং অনুসন্ধানী সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, নির্বাচনকালীন সাংবাদিকতার ক্ষেত্রে নিরাপত্তা ও পেশাগত সততার বিষয়টি সব সময় অগ্রাধিকার দিতে হবে।
প্রশিক্ষণ কর্মসূচি শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।