1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

মাদকমুক্ত করতে লৌহজংয়ে সেনাবাহিনীর কঠোর অভিযান, আটক তিন

আরাফাত ভূঁইয়া শান্ত, মুন্সীগঞ্জ প্রতিনিধি 
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ১৩২ ০০ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে তিনজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, চোরাই মালামাল ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্প নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে লৌহজং উপজেলার গোয়ালিমান্দ্রা এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়।
অভিযানে গোয়ালিমান্দ্রা এলাকার শরিফুল ইসলাম (২৭), মো. মুনসুর (৩৭) ও মো. আমান উল্লাহ সরদার (২১) নামে তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা, ১.৫ কেজি গাঁজা, তিন প্যাকেট হিরোইন, ১৫০টি শনাক্তহীন মাদক (পুলিশের শনাক্তকরণ প্রক্রিয়াধীন), চুরিকৃত চারটি বাইসাইকেল, চারটি অটো ব্যাটারি এবং মাদক বিক্রির নগদ ১৭ হাজার ৮৮৪ টাকা উদ্ধার করা হয়।
সেনাবাহিনী জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মালামালসহ লৌহজং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভবিষ্যতেও মাদক, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক তৎপরতার বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।