1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সিরাজগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী সংবর্ধনা  

তারিকুল আলম, রাজশাহী বুরো
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ২১০ ০০ বার পড়া হয়েছে

তারিকুল আলম, রাজশাহী বুরো

 

 

দ্বীনি শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান
তাহফিজুল কুরআন মডেল মাদ্রারাসার ছাত্র হাফেজ রাহিমুল ইসলাম কুরআনের ছোঁয়া ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়জিত দেশব্যাপি জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা – ২০২৫-২০২৬ এ অংশগ্রহণ করে সমগ্র বাংলাদেশে প্রথম স্থান অর্জন করায় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার  ( ১৫ জানুয়ারি-২০ ২৬) বিকেল ৪ টায় পৌর শহরের পৌর মুক্ত মঞ্চে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  পৌর ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি মুফতি রুহুল আমীন।

অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন তাহ্ফিজুল কুরআন মডেল মাদ্রারাসার প্রতিষ্ঠাতা ও ইসলামিয়া সরকারি কলেজ জামে মসজিদের পেশ ইমামও খতিব মুহতামিম প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওঃ মুফতি রুহুল আমীন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী হাফেজ রাহিমুল ইসলাম এঁর হাতে সন্মাননা  স্মারক  ক্রেস্ট তুলে দেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
অনুষ্ঠানের প্রধান অতিথি সাইদুর রহমান বাচ্চু বলেন, তাহফিজুল কুরআন মডেল মাদরাসার ছাত্র সিরাজগঞ্জের কৃতি সন্তান মোঃ রাহিমুল ইসলাম সারাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করায় আমরা গর্বিত। আমার নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া আলেম ওলামাদের অত্যন্ত ভালবাসতেন এবং সম্মান করতেন। আমরা ইসলামী আদর্শে বিশ্বাসী,কোরআনকে ভালবাসি। আজকে যে ছেলেটিকে সংবর্ধনা দেওয়া হলো ছেলেটি এতিম,এতিমের মাথায় হাত রাখলে আল্লাহ খুশী হন, তাই রাহিমুল ইসলামের প্রতি আপনারা খেয়াল রাখবেন। আমার নেতা জনাব তারেক রহমান নিজেও একজন এতিম। তারেক রহমানের মা নেই,বাবা নেই,ভাই নেই।সব হারিয়ে তিনি আজ এতিম। তাই আপনারা তাহার প্রতি খেয়াল রাখবেন। আমি নিজেও মা বাবা হারা একজন এতিম,আপনারা আমার জন্য দোয়া করবেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য আপনারা দোয়া করবেন।

এসময়ে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট  হাজী মোঃ  আব্দুল কাদের,  লিটন সাহা,একাব্বর আলী আকবর পরিচালক ,আবু সাইদ, জুড়ান সরকার, এস. এম তানভীর মাহমুদ পলাশ,  মোঃ নজরুল ইসলাম, আবু হানিফ, প্রদীপ কুমার রায়, আবুল হাশেম আবু, শফিকুল ইসলাম জিন্নাহ, শরিফুল  ইসলাম আলামিন-  মোঃ জাহিদুল ইসলাম লিটু, মোঃ আনোয়ার হোসেন তালুকদার,  মোঃ নুরুল হক, মোঃ আলতাফ হোসেন,  মোঃ জুয়েল রানা, সহ- মালসাপাড়া কবরস্থান মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মাহমুদুল হাসান, ওলামা দলের সদস্য সচিব হাফেজ নুরন্নবী, ইসলামী আন্দোলনের মুফতি মুহিবুল্লাহ মুহিব, জেলা তাঁতী দলের সদস্য সচিব হাসিনুর রহমান হাসি।

 

এছাড়াও আরো উপস্থিত ছিলেন তাহফিজুল  কুরআন মডেল মাদ্রারাসার সহকারী পরিচালক ও নায়েবে মুহতামিম মুফতি রাশেদুল ইসলাম, শিক্ষা সচিব অত্র মাদ্রাসা হযরত মাওঃ জিয়াউল হক,

 

তাহ্ফিজুল কুরআন মডেল মাদ্রারাসা সহকারী শিক্ষক কারী হযরত মাওলানা আবু বকর, শিক্ষক আব্দুর রহিম শিক্ষক হাফেজ কারী হারুনুর রশিদ শিক্ষক মাস্টার সুমন আহমেদ, শিক্ষক মাস্টার ইসমাইল হোসেন সহ  সহ -শিক্ষক মন্ডলী কর্মকর্তা ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সকল সদসঢ়গণ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর হাসপাতাল জামে মসজিদের পেশ ইমামও খতিব আলহাজ্ব মাওলানা আব্দুস সামাদ খান,।অনুষ্ঠান পরিশেষে  ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন ইনসাফ শিল্পীগোষ্ঠী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।