
মোঃ রোমান হোসেন
ঢাকার সাভারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি আয়োজিত হয়েছে।
শুক্রবার (১৬জানুয়ারী) বিকেলে পৌর রাজাসন স্কুল মাঠ প্রাঙ্গণে এ কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ মোশারফ হোসেন মোল্লার আয়োজনে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর ও পৌর মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা খোরশেদ আলম বলেন, সাভার পৌরসভার বয়স ৩৪ বছর হলেও পৌরবাসীর যে নাগরিক সুযোগ-সুবিধা পাওয়ার কথা ছিল, বাস্তবে তা নিশ্চিত হয়নি। দীর্ঘদিন ধরে পৌর এলাকার মানুষ ন্যায্য সেবা থেকে বঞ্চিত হয়ে আছে।
তিনি মেয়র হিসেবে নির্বাচিত হলে
পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি করাই হবে তার প্রধান লক্ষ্য। পৌরসভার প্রতিটি রাস্তার উন্নয়ন ও সম্প্রসারণ করা হবে। পাশাপাশি একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
এ সময় এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ নিজ এলাকার ভোটারদের প্রতি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন, ধানের শীষ শুধু একটি প্রতীক নয়,এটি গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং দেশের ভবিষ্যৎ রক্ষার প্রতীক। জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি ন্যায্য ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
সাভার পৌর ছাত্রদলের তাজ খান নাঈমের সঞ্চালনায়
আরো উপস্থিত ছিলেন সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মাসুম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন মদবর, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবু, সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।