1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

খুলনার কপিলমুনিতে আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ১০৪ ০০ বার পড়া হয়েছে

 

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা

 

 

শীতের তীব্রতা ও কুয়াশায় বিপর্যস্ত দক্ষিণ খুলনার পাইকগাছা উপজেলায় গরিব এবং অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী এবং কম্বল বিতরণ করেছেন ইউনাইটেড আরব আমিরাত বাংলাদেশ এম্বাসীর বৈদেশিক সহায়তা বিষয়ক ডিরেক্টর রাশেদ আল মাইল আল জাবি। ১৮ জানুয়ারী রবিবার সকালে উপজেলার কপিলমুনি শ্রীরামপুর
জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার প্রাঙ্গণে দুই শতাধিক গরিব পরিবারের মাঝে এই সামগ্রী বিতরণ করা হয়।কম্বল বিতরণ শেষে রাশেদ আল মাইল আল জাবি এলাকার মানুষের সাথে কুশল বিনিময় করেন। তিনি হেলথ কেয়ার সেন্টার ও মাদ্রাসা ঘুরে ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন।

 

পরে রাশেদ আল মাইল আল জাবি তালতলা জামে মসজিদে যান এবং স্থানীয় মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বাংলাদেশে আরব আমিরাতের সাহায্য সহয়তা আব‍্যহত থাকবে বলে আশ্বস্ত করেন।এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক খন্দকার এনামুল হক, বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের চেয়ারম্যান, দৈনিক ইত্তেফাক যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন,কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার প্রমুখ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।কম্বল এবং ত্রাণ সামগ্রী পেয়ে এলাকার মানুষ সন্তোষ প্রকাশ করেন।

 

তারা ইউনাইটেড আরব আমিরাতের এই অনুদান পেয়ে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন।আরব আমিরাত সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।স্থানীয় লোকজন ‘শুকরান এমারত’ শ্লোগান ধ্বনিতে মুখর করে তোলে পরিবেশ ।আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম সদস্য শেখ সামসুল আলম পিন্টু, শেখ ইমদাদুল ইসলাম,কপিলমুনি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ আনারুল ইসলাম, বিএনপি নেতা শেখ ইস্কান্দার আলি,

 

খুলনা জেলা ছাত্রদলের সিনিয়র নেতা তানভীর আলম,পাইকগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরোজিত ঘোষ দেবেন, সদস্য সচিব সাদ্দাম হোসেন,আকিজ উদ্দিন,প্রেস ক্লাবের সভাপতি মোঃশফিউল ইসলাম হাজরা, সাংবাদিক শেখ খায়রুল ইসলাম, অলিউল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।