1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

তিতাসে ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত 

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ৩৯২ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার তিতাসে ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি)  সাতানী ইউনিয়নের সাতানী কারিগরি উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাব ও ইউনিয়ন কারিগরি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার পরিচালনায় প্রোগ্রামটি বাস্তবায়িত হয়।
ফ্রেন্ডস ক্লাবের কেন্দ্রীয় সভাপতি মু. শরীফুল ইসলামের সঞ্চালনায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল কাইয়ূম।
বিশেষ অতিথি ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ইকবাল হোসেন, ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা, সাংবাদিক হালিম সৈকত।ইউনিয়ন কারিগরি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাশোসিয়েসনের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মনিরুজ্জামান মুকুল, তৌফিক ওমর, আল আমিন হৃদয়,সাজিদ ও আশিকুর রহমান। আরও উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ক্লাব তিতাস উপজেলা শাখার প্রচার সম্পাদক সাংবাদিক মোহাম্মদ হানিফ মিয়া ও
সাংবাদিক রকিবুল ইসলাম রিপন।
সেবামূলক কর্মসূচীটি সফল করার নেপথ্য নায়ক প্রাক্তন শিক্ষার্থী পলাশ চন্দ্র সরকার, জসিমউদদীন, জাকারিয়া মাহমুদ ও রিয়াজুল ইসলাম প্রমূখ।
চিকিৎসা সেবা প্রদান করেন কুমিল্লা চক্ষু হসপিটালের প্রোগ্রাম অফিসার বিপ্লব কুমারের নেতৃত্বে কুমিল্লা চক্ষু হসপিটালের একদল চৌকস চিকিৎসক টিম।প্রায় শতাধিক রোগী দেখে তাদের ব্যবস্থাপত্র,ঔষধ,  চশমা দেওয়া হয় এবং ছয়জন রোগীকে অপারেশন এর জন্য সিলেক্ট করে কুমিল্লা প্রেরণ করা হয়।
হসপিটালের গাড়িতে করে বিনামূল্যে চোখের ছানি অপারেশন, লেন্স সংযোজন, যাতায়াত, থাকা-খাওয়া,  ঔষধ ও চশমা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য মানবিক সংগঠন ফ্রেন্ডস ক্লাব এর আগেও তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর গ্রামে একই প্রোগ্রাম বাস্তবায়ন করেছিলো।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।