
কুষ্টিয়া জেলা প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে রামচন্দ্রপুর গ্রাম থেকে অবৈধ ১ টি (Colt m1911, made in usa) ১ টি দেশীয় ওয়ান শুটার গান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
ভেড়ামারা থানার পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১৭-১-২৬) তারিখে রাত ২ টা ৩০ মিনিটের সময় ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মাহমুদ আল ইমরান(৪৫), এর বাড়িতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে বসতবাড়ীর পশ্চিমপাশের টয়লেটের ছাদের উপর থেকে পরিত্যাক্ত অবস্থায় অবৈধ ১ টি (Colt m1911, made in usa) পিস্তল, ১ টি দেশীয় ওয়ান শুটার গান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এই অভিযানে সেনাবাহিনী ও ভেড়ামারা থানার এস আই মনোয়ার হোসেন সহ সঙ্গীও ফোর্স অভিযানে নেন।
এই বিষয়ে ভেড়ামারা থানার ওসি (তদন্ত) রাকিবুল ইসলাম অস্ত্র উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার সহ আইন শৃঙ্খলা রক্ষার বিশেষ অভিযান চলমান থাকবে।
কুষ্টিয়ায় বিজ্ঞ আদালতে আলামত প্রেরণ করা হয়েছে।
সেনাবাহিনী আরও জানায়, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাস ও অপরাধ দমনে এই ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।