1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

মিরপুরে বিজিবির অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকার অবৈধ নকল সিগারেট আটক

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ১৭৭ ০০ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

কুষ্টিয়ার মিরপুরে বিজিবির বিশেষ টহল দল কর্তৃক অভিযানে বিজিবির সিজার লিস্ট অনুযায়ী (১,২১,২০,০০০) এক কোটি ২১ লক্ষ বিশ হাজার টাকার মালামাল আটক করেছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ছয়টা ১৫ মিনিটের সময় বিজিবি র ব্যাটালিয়ন এর একটি বিশেষ দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর মেহেরপুর টু কুষ্টিয়া হাইওয়ে বিজিবি ব্যাটালিয়নের ২ নং গেটের সামনে একটি কাভাড ভ্যান যার নং (ঢাকা মেট্রো ন-১৩-৫৯৯২) তল্লাশি চালিয়ে(১) অবৈধ সিজার সিগারেট ৪৯লক্ষ ৫০ হাজার টাকার, (২) অবৈধ মুনস্টার সিগারেট যার বাজার মুল্য ৫১ লক্ষ ৭০ হাজার টাকা,(৩) একটি কাভাড ভ্যান যার মুল্য ২০ লক্ষ টাকা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যার সিজার লিস্ট অনুযায়ী ১ কোটি ২১ লক্ষ ২০ হাজার টাকা।

বিজিবি সূত্র জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর কর্মরত নায়েক সুবেদার গিয়াস পাভেজ এর নেতৃত্বে ব্যাটেলিয়ান এর বিশেষ টহল দল মেহেরপুর টু কুষ্টিয়া হাইওয়ে রোড় ব্যাটেলিয়ান ২ নং গেটের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় পাচারের উদ্দেশ্যে কাভার ভ্যান থেকে তল্লাশি চালিয়ে অবৈধ সিজার সিগারেট ৪৫ হাজার প্যাকেট যার বাজার মূল্য আনুমানিক ৪৯ লক্ষ ৫০ হাজার টাকা, অবৈধ মুনস্টার সিগারেট ৪৭ হাজার প্যাকেট যার বাজার মূল্য আনুমানিক ৫১ লক্ষ ৭০ হাজার টাকা, একটি কাভাড ভ্যান যার মূল্য আনুমানিক ২০ লক্ষ টাকা। আটক করেছে। বিজিবির সিজার লিস্ট অনুযায়ী এক কোটি ২১ লক্ষ বিশ হাজার টাকার টাকার মারামাল আটক করেছে।

 

পরবর্তীতে এসব মালামাল কুষ্টিয়া কাস্টমসে জমা প্রদান করা হয়েছে। বিজিবি আরও জানায় কুষ্টিয়া ব্যাটালিয়ান (৪৭ বিজিবি) অবৈধ মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।