1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

কুমিল্লা আদালতের এক সহকারী সরকারি কৌঁসুলি (এজিপি) ও এক যুবককে আটক করেছে পুলিশ

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ১০১ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
আটক দুজনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও মোট ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বৃহস্পতিবার  সকাল আনুমানিক ৬টা ২০ মিনিটে কুমিল্লা নগরীর সদর দক্ষিণ উপজেলার টমছমব্রিজ এলাকা থেকে সন্দেহজনক অবস্থায় আরিফুল ইসলাম (৩৬) নামে এক যুবককে আটক করে পুলিশ। আটকের পর দেহ তল্লাশি চালিয়ে তার এক পকেট থেকে একটি চাকু এবং অন্য পকেট থেকে ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।পরবর্তীতে আরিফুল ইসলামের মুঠোফোন তল্লাশি করে একটি পিস্তলের ছবি পাওয়া গেলে পুলিশ আরও সন্দেহ করে। জিজ্ঞাসাবাদে তিনি জানান, আগ্নেয়াস্ত্রটি কুমিল্লা আদালতের সহকারী সরকারি কৌঁসুলি কে আই এম মাসুদুল হক ওরফে মাসুমের (৫১) বাসায় রাখা আছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে সকাল প্রায় ৯টা ১০ মিনিটে কুমিল্লা ইপিজেড ফাঁড়ি এলাকার মাসুদুল হকের বাসায় তল্লাশি চালায় পুলিশ। এ সময় বাসার ওয়্যারড্রোব থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং আরও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পরে মাসুদুল হক মাসুমকে আটক করে পুলিশ।আটক মাসুদুল হক জামায়াতপন্থী আইনজীবী হিসেবে পরিচিত। তিনি কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম এমদাদুল হকের ছোট ভাই। অপরদিকে আটক আরিফুল ইসলাম কুমিল্লা আদর্শ সদর উপজেলার ধর্মপুর এলাকার বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সাইফুল ইসলাম বলেন,টমছমব্রিজ এলাকা থেকে আরিফুল ইসলামকে আটক করে তার কাছ থেকে গুলি ও চাকু উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী মাসুদুল হকের বাসায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। দুজনকেই পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।এ বিষয়ে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম এমদাদুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোনে একাধিকবার কল করেও সাড়া পাওয়া যায়নি।
কুমিল্লা আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) কাইমুল হক বলেন,আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে বিষয়টি জেনেছি। থানার মামলার নথিপত্র পেলে সরকারি কৌঁসুলির (জিপি) সঙ্গে আলোচনা করে আইন মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানো হবে। এরপর মন্ত্রণালয় এজিপি হিসেবে তার দায়িত্বের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।”উদ্ধারকৃত অস্ত্র ও গুলির উৎস এবং এর সঙ্গে কোনো সংঘবদ্ধ অপরাধচক্র জড়িত রয়েছে কি না—তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।