1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

মুন্সীগঞ্জে নতুন বই দেয়ার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে, বৃদ্ধ গ্রেপ্তার

আরাফাত ভূঁইয়া শান্ত, মুন্সীগঞ্জ প্রতিনিধি 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৫৫ ০০ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে ১১ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নুর ইসলাম ওরফে খচ্চর আলী (৭২) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার (২৬ জানুয়ারি) ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি জেলা পুলিশের নজরে এলে দ্রুততম সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।
তিনি জানান, গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বিকেলে টংগীবাড়ী উপজেলার পাশে অবস্থিত প্রেসক্লাব সংলগ্ন একটি নির্জন কক্ষে এ ঘটনা ঘটে। অভিযুক্ত নুর ইসলাম, যিনি ওই প্রতিষ্ঠানের সাবেক প্রহরী ছিলেন, নতুন বই দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে সেখানে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা করেন। নুর ইসলাম টংগীবাড়ী থানার ধীপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
দীর্ঘদিন বিষয়টি গোপন থাকলেও সম্প্রতি ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওটি মুন্সীগঞ্জ জেলা পুলিশের নজরে আসার পরপরই পুলিশ সুপারের নির্দেশে টংগীবাড়ী থানা পুলিশ অভিযানে নামে এবং অত্যন্ত দ্রুততার সহিত অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পরে আটক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা দায়ের শেষে আদালতে সোপর্দ করা হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।