1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

শিশুরা খেলতে গিয়ে কুড়িয়ে পেল বান্দরবানে পুলিশের লুট হওয়া গ্রেনেড

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ১৩৩ ০০ বার পড়া হয়েছে
বান্দরবান প্রতিনিধি
পার্বত্য জেলা বান্দরবানের শিশুরা খেলতে গিয়ে পুলিশের লুট হওয়া ২টি গ্যাস গ্রেনেড কুড়িয়ে পেয়েছে। পরে তা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। শনিবার (৩১ জানুয়ারি) সকালে বান্দরবান শহরের বাসস্ট্যান্ডস্থ কাশেম পাড়া এলাকার একটি ঝিরির পাশে এগুলো পাওয়া যায়।আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলা সদরের কাশেম পাড়া এলাকায় কয়েকজন শিশু ঝিরির পাশে খেলার সময়ো পরিত্যক্ত অবস্থায় পলিথিনে মোড়ানো কিছু একটা দেখতে পায়। কৌতুহল বসত পলিথিনটি খুললে গোলাকার ২টি বস্তু পেয়ে খেলার জন্য নিয়ে আসে তারা।পরে স্থানীয়দের মুখে বোমা শুনে বাসস্ট্যান্ড এলাকায় টহলরত পুলিশের কাছে হস্তান্তর করে গ্রেনেডগুলো।
পুলিশ গ্রেনেড দুটি উদ্ধার করে নিষ্ক্রিয় করার জন্য বালতির পানিতে ডুবিয়ে রাখে।শিশু তনিম ও তানভি বলেন, খেলতে গিয়ে ড্রেনের উপরে পলিথিনে মোড়ানো অবস্থায় পেলে খেলার জন্য নিয়ে আসি আমরা। সেগুলো বোমা বলায় পুলিশের কাছে হস্তান্তর করি।ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান পুলিশ সুপার মো. আবদুর রহমান জানান, উদ্ধার হওয়া গ্যাস গ্রেনেড দুটি পুলিশের।
এগুলো মূলত মব ছত্রভঙ্গ করতে পুলিশ ব্যাবহার করে। গত ৫ আগস্ট যেহেতু বান্দরবান থানা আক্রান্ত হয়নি, সেহেতু গ্রেনেডগুলো বান্দরবান পুলিশের নয়। স্পষ্টত বুঝা যায় এগুলো অন্যজেলা থেকে পুলিশের লুট হওয়া গ্রেনেড। এতে আসন্ন নির্বাচনে কোনপ্রকার প্রভাব পড়বে না বলে দাবী করেন তিনি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।