1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

তিতাসের খলিলাবাদ প্রবাসীর ঘরে আগুন লাগানোর অভিযোগ ওঠেছে 

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১০ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা জেলা তিতাস উপজেলার খলিলাবাদ গ্রামে প্রবাসীর ঘরে আগুন লাগানোর অভিযোগ ওঠেছে।  সরজমিনে গিয়ে জানা যায় খলিলাবাদ গ্রামে খোয়াজ বাড়ীর বাসিন্দা মৃত আব্দুল খালেকের পুত্র প্রবাসী সোলেমান তার ঘরে পরিকল্পিতভাবে আগুন লাগানোর অভিযোগ করেছেন। বিষয়টি নিয়ে তিনি তিতাস থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ সন্ধ্যায় আনুমানিক সাড়ে ছয়টার দিকে একদল দূর্বৃত্ত সোলেমানের ঘরে কেরোসিন ঢেলে আগুন দেয়। এমনটাই অভিযোগ তুলেছেন।
মাগরিবের সময় হওয়ায় কারো চোখে পড়েনি। যার যার কাজে সে সে ব্যস্ত।  পরে আগুনের লেলিহান শিখা দাবানলের মতো জ্বলতে থাকে। সন্ধা হলে সোলেমানের মেয়ে সুমাইয়া গোয়াল ঘরের দরজা লাগাতে গিয়ে দেখে ঘরের উত্তর সাইড দিয়ে আগুন জ্বলছে। মুহুর্তেই ছড়িয়ে পড়ে আগুন। আর দাউদাউ করে জ্বলেতে থাকে ঘর, ঘরের আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র।
এবিষয়ে সোলেমান বলেন, আমি ক্ষেতে কাজ করছিলাম,মেয়ের ডাক চিৎকারে এসে দেখি আগুন জ্বলছে। জীবনের রিস্ক নিয়ে একটি গরুর জীবন কোন রকমে বাঁচাতে পারলেও আড়াই লক্ষ টাকার গরু ষাট হাজার টাকায় বিক্রি করতে বাধ্য হয়েছি।
অপর একটি গরু পুড়ে ছাই হয়ে গেছে যাহার চিত্র দেখেন। যার মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা হবে। একটি চৌচালা ও একটি দোচালা ঘর এবং ঘরের সব কিছু পুড়ে ভস্ম হয়ে গেছে। আমার প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আর সম্পূর্ণ বিষয়টির সাথে জড়িত আমার বড় ভাই অহিদের স্ত্রী লতিফা বেগম। কারণ সে পূর্বে আমার ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলো। তার সাথে আমার জমি নিয়ে বিরোধ চলছে।সে আমার বিরুদ্ধে পাঁচটি মামলা দিয়েছে। লতিফা তার স্বামীর প্ররোচনায় তার মেয়েদের সাথে নিয়ে এমন ঘৃন্য কাজটি করেছে। আমি তার শাস্তি দাবি করছি।
বিষয়টি অস্বীকার করে প্রবাসি অহিদ মিয়ার স্ত্রী লতিফা বেগম বলেন, মিথ্যা কথা। আমি আগুন দেই নি। সে দিন আমি বাড়িতেই ছিলাম না।
আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, আসার পথে শুনি সোলেমানের ঘরে আগুন লেগেছে।
এবিষয়ে তিতাস থানার ওসি (তদন্ত) মফিজুল ইসলাম পাটোয়ারী জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে।  অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।