
কুষ্টিয়া জেলা প্রতিনিধি
যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা চত্বরে ৩ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার অনুষ্ঠিত হয়। ৪ ফেব্রুয়ারি বুধবার সমাপনী অনুষ্ঠান ভেড়ামারা কৃষি সম্প্রসারণ অফিস প্রশিক্ষণ হলরুমে বেলা ১২ টার সময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত কৃষি প্রযুক্তির মেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভেড়ামারা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা সুলতানা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা.গাজী আশিক বাহার। বিশেষ অতিথি ছিলেন ভেড়ামারা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ রাজিব দাশ গুপ্ত।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আশফাকুর রহমান। অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে পুরস্কার হাতে তুলে দেওয়া হয়।