1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

সাভারে ডিবির হাতে ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

মোঃ রোমান হোসেন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩০১ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ রোমান হোসেন

 

 

সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।

এর আগে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টায় বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে এসআই মোঃ সাহাদাৎ হোসেনসহ তার সঙ্গীয় অফিসার ও ফোর্স।

গ্রেপ্তাররা হলেন, শরীয়তপুর জেলার সখিপুর থানার মোল্লারহাট এলাকার মৃত জয়নাল খানের ছেলে নয়ন খান (৪০), রংপুর জেলার কাউনিয়া থানার চানঘাট এলাকার মৃত আক্তার হোসেনের ছেলে তোফাজ্জল হোসেন (৪২), গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া থানার টুংগীবাড়ী এলাকার মৃত বাবুল শেখের ছেলে সবুজ শেখ (২৮) ও নড়াইল জেলার নড়াগাতী থানার যোগানিয়া বাজার এলাকার মৃত জামাল শেখের ছেলে বদর শেখ (৪০)।

গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুর ইসলাম জানান, গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তারা সাভার, আশুলিয়া ও ধামরাই থানা এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। এছাড়া তাদের সিডিএমএস পর্যালোচনা করে দেখা যায়, আসামি নয়ন খানের বিরুদ্ধে ৩টি, তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে ২টি ও বদর শেখের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। পরে তাদেরকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।