1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভুল ভ্যাকসিন প্রয়োগে ৬০০ হাঁসের মৃত্যু, তিন লক্ষ টাকার ক্ষতির অভিযোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৭ ০০ বার পড়া হয়েছে

 

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

 

 

রংপুরের কাউনিয়া উপজেলায় ভুল ভ্যাকসিন প্রয়োগের কারণে একটি হাঁসের খামারে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে। এতে প্রায় ৬০০টি হাঁস মারা যাওয়ায় খামার মালিকের প্রায় তিন লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী খামার মালিক শাহজাহান আলী (পিতা–মৃত শামসুল হুদা), পূর্ব নাজিরদহ গ্রাম, হারাগাছ ইউনিয়ন, কাউনিয়া থানার বাসিন্দা। তিনি কৃষি ব্যাংক ও এসডিএফ থেকে ঋণ নিয়ে প্রায় ১ হাজার ৩০০টি হাঁস নিয়ে একটি খামার গড়ে তোলেন, যা তার পরিবারের একমাত্র জীবিকার উৎস।

অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি খামারের দুই মাস বয়সী হাঁসের মধ্যে ‘ঘাড় বাঁকা’ রোগের লক্ষণ দেখা দিলে শাহজাহান আলী কাউনিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে যান। সেখানে ভেটেরিনারি চিকিৎসক ডা. আহসান হাবিব হাঁসের রোগ শনাক্ত করে প্রয়োজনীয় ওষুধের নাম মোবাইল ফোনে হারাগাছ ইউনিয়নের জামতলা বাজারে অবস্থিত ভেটেরিনারি ফার্মেসির মালিক মো. ফিরোজ মিয়াকে জানান।

 

তবে অভিযোগ রয়েছে, গত ১ জানুয়ারি ২০২৬ বিকেল আনুমানিক ৫টার দিকে অভিযুক্ত মো. ফিরোজ মিয়া খামারে এসে চিকিৎসকের নির্দেশিত ওষুধ প্রয়োগ না করে ‘টাইফুর ভেট’ নামের একটি ভ্যাকসিন হাঁসগুলোতে প্রয়োগ করেন। ভ্যাকসিন প্রয়োগের পরপরই দুই দিনের মধ্যে খামারের প্রায় ৬০০টি হাঁস মারা যায়।
এ ঘটনায় শাহজাহান আলীর প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়। তিনি জানান, ঋণের বোঝায় তিনি এখন চরমভাবে ক্ষতিগ্রস্ত এবং আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিকভাবেও ভেঙে পড়েছেন।
ঘটনার বিষয়ে স্থানীয় বাসিন্দা মো. আইয়ুব আলী, মো. আব্দুল কাদের ও মো. নবী মিয়াসহ আরও অনেকে বিষয়টি জানেন ও প্রত্যক্ষ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

ভুক্তভোগী খামার মালিক বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করার পর কাউনিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।