1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

সাভার ও আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)

মোঃ রোমান হোসেন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৬৯ ০০ বার পড়া হয়েছে

মোঃ রোমান হোসেন

 

 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।

এর আগে, বৃহস্পতিবার দুপুর আড়াইটায় আশুলিয়া থানাধীন দোসাইদ কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে নারীসহ ৪ পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করে এসআই মফিজুর রহমানসহ তার সঙ্গীয় অফিসার ও ফোর্স। এসময় তাদের হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অপরদিকে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সাভার থানাধীন সিএন্ডবি বাসস্ট্যান্ড এলাকা থেকে ৫৫ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, মানিকগঞ্জ জেলার সদর থানার চান্দুরা এলাকার আনোয়ার আলীর মেয়ে শাহানাজ বেগম (৩৫), টাঙ্গাইল জেলার মধুপুর থানার মহিষমারা এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে সুমন (৩৬), রংপুর জেলার কোতয়ালী থানার নীলকন্ঠ এলাকার মৃত মোজাম্মেলের ছেলে মহিন (৩০), ঢাকা জেলার আশুলিয়া থানার চানগাঁও এলাকার দুলাল শেখের ছেলে মিলন শেখ (৩০) ও কুমিল্লা জেলার বরুড়া থানার কাকরতলা পুরবাড়ি এলাকার মৃত শামসুল হকের ছেলে সাইফুল ইসলাম (৩২)।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তাররা সকলেই পেশাদার মাদক কারবারি। তবে আসামি শাহানাজ বেগম, সুমন, মহিন ও মিলন শেখের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দুপুরে তাদেরকে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।