1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভেড়ামারায় পোলিং এজেন্টের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬১ ০০ বার পড়া হয়েছে

 

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

৭৬, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের ভেড়ামারা উপজেলা বিএনপি’র উদ্যোগে ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে
বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী এর পোলিং এজেন্ট প্রশিক্ষণ ৭ ফেব্রুয়ারি সকাল ১০ টায় ভেড়ামারা উপজেলা বিএনপি’র আহবায়ক এডভোকেট তৌহিদুল ইসলাম ইসলাম আলম এর সভাপতিত্বে ভেড়ামারা আলিয়া মাদ্রাসা মাঠ চত্বরে অনুষ্ঠিত হয়। এ নির্বাচনী পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালায় ভেড়ামারা উপজেলার নারী-পুরুষ মিলে মোট ৫৫০ জন অংশগ্রহণ করেন।

এ প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
৭৬, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। তিনি ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্টের প্রশিক্ষণ কর্মশালা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।এবং ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট এর করণীয় বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ফরিদা ইয়াসমিন, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব ও যুগ্ম সম্পাদক মহিলা দল কেন্দ্র কমিটির অধ্যাপক ফিরোজা বুলবুল কলি, কুষ্টিয়া সিটি কলেজের অধ্যক্ষ ও পোলিং এজেন্টের প্রশিক্ষণ কর্মশালার ট্রেনার কামরুজ্জামান,

 

উপজেলা পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত)চেয়ারম্যান শাহাজান আলী, পৌর বিএনপির সভাপতি বীর মুক্তি যোদ্ধা আবু দাউদ, উপজেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক ও চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জানবার হোসেন,পোলিং এজেন্টের প্রশিক্ষণ কর্মশালার ট্রেনার এনামুল হক টেংরা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, চাঁদগ্রাম ইউনিয়ন বিএনপি’র সভাপতি গোলাম কিবরিয়া সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।