1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

মেহেরপুরে বিএনপির অস্থায়ী কার্যালয়ের পাশে লাল টেপ মোড়ানো বোমাসদৃশ বস্তু উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১০ ০০ বার পড়া হয়েছে

 

মেহেরপুর প্রতিনিধি

 

লাল টেপ দিয়ে মোড়ানো দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ছবি: ভিডিও থেকে নেওয়া

মেহেরপুরে অস্থায়ী নির্বাচনী কার্যালয়ের পাশ থেকে লাল টেপ দিয়ে মোড়ানো দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে গাংনী থানা-পুলিশ ঘটনাস্থল থেকে বোমা সাদৃশ্য বস্তু দুটি উদ্ধার করে। এরপর সেগুলো পানি ভর্তি বালতিতে সংরক্ষণ করা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস। ওসি জানান, গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের আমতৈল গ্রামের জগত আলীর চায়ের দোকানে বিএনপির অস্থায়ী কার্যালয় করা হয়। সেখান থেকেই নির্বাচনী প্রচার চালানো হচ্ছিল। শনিবার সকালে সেখানে লাল টেপ দিয়ে মোড়ানো দুটি বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থল থেকে সেগুলো উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।