1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

নওগাঁয় পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে র‍্যাব-৫

মোঃ রুহেল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি 
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৪ ০০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিনিধি
নওগাঁর বদলগাছী থানা এলাকার ঝারঘড়িয়া গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ককটেল, পেট্রোল বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব-৫।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। র‍্যাব সূত্রে জানা গেছে, র‍্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল বুধবার সকালে নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযানে বের হয়। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, বদলগাছী থানাধীন ঝারঘড়িয়া গ্রামের জনৈক মোঃ সম্পদ সরদারের (৫০) মুদি দোকানের পূর্ব পাশের গলিতে সন্দেহজনক কিছু বস্তু পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে সরঞ্জামগুলো উদ্ধার করে। ৬টি ককটেল (কাগজের কার্টুনে মোড়ানো) ৪টি পেট্রোল বোমা ৪০০ গ্রাম বোমা তৈরির কেমিক্যাল।
উদ্ধারকৃত এসব বিস্ফোরক দ্রব্য জননিরাপত্তার স্বার্থে বোম ডিসপোজাল টিমের সহায়তায় স্থানীয় একটি ফাঁকা মাঠে সাক্ষীদের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে। এই ঘটনায় বদলগাছী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়।
র‍্যাব জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।