1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভেড়ামারায় শিব মন্দিরে চুরি: থানায় লিখিত অভিযোগ, তদন্তের আশ্বাস পুলিশের

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২১৪ ০০ বার পড়া হয়েছে

 

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

কুষ্টিয়ার ভেড়ামারায় জগৎ জননী মাতৃ মন্দির প্রাঙ্গণে অবস্থিত শ্রী শ্রী শিব মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মন্দির সূত্রে জানা যায়, গত ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৪টার দিকে ভেড়ামারা পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ শিব মন্দিরে পবিত্র শিবলিঙ্গের উপরে প্রায় ১০ কেজি ওজনের একটি পিতলের ঘন্টা, প্রায় ১ কেজি ওজনের একটি পিতলের ঘটি এবং লোহার তৈরি দুটি চেইন স্থাপন করা হয়। এসব সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় ৪০ হাজার টাকা।

 

জগৎ জননী মাতৃ মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী মহাদেব কুন্ডু জানান, গত ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে দুর্বৃত্তরা মন্দিরের প্রবেশদ্বারের গ্রিলের দরজায় থাকা দুটি তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা শিবলিঙ্গের উপর স্থাপিত ঘন্টা, ঘটি ও শিকল খুলে নিয়ে যায়। একই সঙ্গে মন্দিরের ভেতরে সংরক্ষিত দানবাক্স ভেঙে ভক্তদের প্রদান করা আনুমানিক ৩০ হাজার টাকা এবং দানবাক্সটিও চুরি করে নিয়ে যায়।
ঘটনার পর মন্দির কমিটির পক্ষ থেকে ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

 

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিযোগ পেয়েছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মাঝে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।