1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভোট দিতে এসে লাশ হয়ে বাড়ি ফিরলেন বাবু মিয়া

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭০ ০০ বার পড়া হয়েছে

 

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি

 

মানিকগঞ্জ-১ আসনের মহাদেবপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে এসে বাবু মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শিবালয় উপজেলার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে। মৃত বাবু মিয়া ওই এলাকার হামেদ আলীর ছেলে।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। বেলা বাড়লে বাবু মিয়া তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে নিকটস্থ কেন্দ্রের উদ্দেশে রওনা হন। ভোটকেন্দ্রের কাছাকাছি পৌঁছালে হঠাৎ তিনি অসুস্থ বোধ করেন। একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়লে উপস্থিত লোকজন দ্রুত এগিয়ে এসে সহায়তার চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই স্ট্রোক করে তিনি মারা যান বলে জানা গেছে।

 

এ অনাকাঙ্ক্ষিত ঘটনায় ভোটকেন্দ্র এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রত্যক্ষদর্শী আব্দুল মান্নান বলেন, “বাবু একটু আগেই ভোট দিতে কেন্দ্রে আসছিল। চোখের সামনেই লোকটা অকালে চলে গেল, ভোটটা আর দেওয়া হলো না।”

 

বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, “ভোটকেন্দ্রে যাওয়ার পথে স্ট্রোক করেন বাবু মিয়া নামের ওই ব্যক্তি। ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।

 

স্থানীয় প্রশাসন ও দায়িত্বরত কর্মকর্তারা ঘটনার সত্যতা নিশ্চিত করে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।