1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেড়ামারা শহরের যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ, অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা ভেড়ামারার গুরুত্বপূর্ণ ও ব্যাস্ততম সড়ক হাসপাতাল রোডের বেহাল দশা আশুলিয়া দুস্থ মহিলাদের প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কাশিমপুরে নকল ফোম কারখানাসহ তিন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ১ লাখ ৪০ হাজার কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ভেড়ামারা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে শরিফের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা ভেড়ামারা থানা পুলিশ কর্তৃক ০৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৮০০ গ্রাম গাজাসহ গ্রেফতার ২ জন কুষ্টিয়ায় পুলিশের সাইবার সেলের সাফল্য: উদ্ধার ৪৫ হারানো মোবাইল সাভারে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

পাইকগাছায় শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৫ ০০ বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধ

 

 

খুলনা জেলার পাইকগাছা উপজেলার ১নং হরিঢালী ইউনিয়নের মধ্যম সোনাতনকাঠী জামে মসজিদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার এশার নামাজ শেষে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পাইকগাছা থানা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মীর সাফায়েত হোসেন (সাবান আলী)।

তিনি বলেন, “এ বিজয় গণতন্ত্রকে নতুন করে জন্ম দিয়েছে। ইসলামী ভাবধারায় আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানের শুরুতে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছিলেন। সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ যেন কারও সঙ্গে বিশৃঙ্খলায় জড়িয়ে না পড়েন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখেন।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ ইমামুল ইসলাম, ইউপি সদস্য শেখ আব্দুল গফুর, বাবু দেবব্রত ভাদ্র, তোফাজ্জল সরদার, মোঃ শহিদুল সরদার, মোঃ বিল্লাল শেখ, মোঃ আবুবকর ফকির,শেখ আল আমিন হোসেন আলাল,

 

শেখ জাকির হোসেন, শেখ আলতাফ হোসেন, শেখ খায়রুল বাশার, শেখ মশিয়ার রহমান, শেখ মেহেদী হোসেন, মীর আছাবুর রহমান, শেখ হাবিবুর রহমান, মীর হানিফ আলী, শেখ আব্দুল খালেক, শেখ ফয়সাল হোসেন, মীর রনি, শেখ ইকরাম হোসেন, মীর শরিফুল ইসলাম, মমিনুল ইসলাম গাজী, মীর তুহিন আলী প্রমুখ।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।