তিতাসে আবাবীল জনকল্যাণ সামাজিক সংগঠনের ইফতার সামগ্রী বিতরণ
মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশের সময় :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
১৬৯
০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
পবিত্র মাহে রমজান আসলেই সামাজিক সংগঠনগুলো প্রতিবছরে গরিব অসহায়দের পাশে এসে দাঁড়ান।কুমিল্লা জেলা তিতাস উপজেলায় প্রবাসীরা ও এলাকার যুবকদের সমন্বয়ে গড়ে উঠেছে আবাবীল জনকল্যাণ নামে সামাজিক সংঠন।পবিত্র মাহে রমজান উপলক্ষে “আবাবীল জনকল্যাণ “সংগঠনের পক্ষ থেকে উপজেলার ভিটিকান্দি ইউনিয়ন মানিককান্দি গ্রামে ২৫ টি অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন করেন।
আবাবীল জনকল্যাণ সংগঠনের সদস্য সৌদি প্রবাসী মোহাম্মদ নাছির উদ্দিনের অর্থায়নে ও সার্বিকভাবে বিতরণ কার্যক্রমে ভুমিকা রাখেন হাফেজ মোহাম্মদ ইয়াসিন,মুফতি মোহাম্মদ নাছির উদ্দীন,
মোহাম্মদ সাঈদ,নূরমোহাম্মদ,মোহাম্মদ নয়ন,মোহাম্মদ রিদয়।আবাবীল জনকল্যান সংগঠনের জন্য দোয়া চেয়েছেন আমরা যেন এই সংগঠনের মাধ্যমে গরিব অসহায়দের মাঝে ও ভালো কাজগুলো করতে পারি।