1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভেড়ামারায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪০ ০০ বার পড়া হয়েছে

 

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ভেড়ামারায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার-এর সভাপতিত্বে আয়োজিত সভায় আগামী ২১ ফেব্রুয়ারির কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। ভাষা শহিদদের স্মরণে একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, থানা অফিসার ইনচার্জ (ওসি) জায়েদুর রহমান, ভেড়ামারা উপজেলা জামায়াতে ইসলামী আমির মোঃ জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক শফিকুল, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শাহজান আলী, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ জানবার হোসেন, উপজেলা জামায়াতে ইসলামী সহ-সম্পাদক মোঃ তারেক আহমেদ, জামায়াতে ইসলামী পৌর ৭ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী তৌহিদুল হক জোয়াদ্দার,

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা নাজবিন নাহার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল আহমেদ, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো: জহির উদ্দিন, উপজেলা আইসিটি অফিসার মার্জিয়া খানম, উপজেলা বন কর্মকর্তা জাহিদ হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা সুলতানা, সমাজসেবা কর্মকর্তা মোঃ ইমদাদুল হক বিশ্বাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে বলেন, ভাষা শহিদদের আত্মত্যাগের মাধ্যমেই আমরা আমাদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছি। তাই যথাযোগ্য সম্মান ও শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে দিবসটি সফল করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।