1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

আশুলিয়ায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোঃ রোমান হোসেন, নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৭৪ ০০ বার পড়া হয়েছে

 

 

মোঃ রোমান হোসেন

 

সাভারের আশুলিয়ায় ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আব্দুল আজিজকে (২৪) গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।
সোমবার (২৩ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৩টার দিকে আশুলিয়ার নবীনগর সেনা শপিং কমপ্লেক্স এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আসাদুর রহমান।
গ্রেপ্তার মো. আব্দুল আজিজ আশুলিয়ার পল্লীবিদ্যুৎ মন্ডল কলোনী এলাকার মো. মনির হোসেনের ছেলে। তিনি আশুলিয়ার নবীনগর সেনা শপিং কমপ্লেক্সে একটি কাপড়ের দোকানের কর্মচারী হিসেবে চাকুরী করে আসছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ১৩ জানুয়ারী ভুক্তভোগী এক নারী আব্দুল আজিজের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ট্রাইব্যুনালে ধর্ষণের মামলা দায়ের করেন। মামলাটি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ প্রদান করেন আদালত। পরবর্তীতে তদন্ত শেষে ঢাকা জেলা পিবিআই এর উপ-পরিদর্শক জামাল হোসেন মামলাটির চার্জশীট দাখিল করলে আসামি বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন আদালত।

আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আসাদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে এএসআই আনিসুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ নবীনগর সেনা শপিং কমপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার ওয়ারেন ভুক্ত আসামি আজিজকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তিনি একজন পলাতক আসামি ছিলেন। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।