ধামইরহাটে সরকারি কর্মকর্তাদের সাথে নব-নির্বাচিত সংসদ সদস্য এনামুল হকের মতবিনিময়
মোঃ রুহেল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশের সময় :
বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
২৩০
০০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে নব-নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক এর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারী বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও প্রশান্ত চক্রবর্তীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় ও বিভিন্ন দপ্তরের কর্মপরিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এম.পি এনামুল হক।
উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, পিআইও মনসুর আলী, বিএমডিএ সহকারী প্রকৌশলী আন্নাদুজ্জামান, তথ্যসেবা কর্মকর্তা ইসকিতা আফরিন, বিআরডিপি কর্মকর্তা মাহবুবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী মিলন কুমারসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি উপজেলা সমন্বয় সভা ও আইন শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন।