1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

তিতাসের বাঘাইরামপুরে ওমান প্রবাসী মানিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন 

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৪ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার তিতাসের বাঘাইরামপুরের এক ভয়ঙ্কর সন্ত্রাসীর নাম হেলাল উদ্দিন।স্ত্রী পরকিয়া করে এমন সন্দেহে জ্যান্ত মাটিতে পুতে ফেলতে বাঁধা দেয়ায় মানিক মিয়া নামের ওমান প্রবাসী মোঃ মানিক মিয়াকে মধ্যযুগীয় কায়দায় বর্বর নির্যাতন করে হ-ত্যা চেষ্টার অভিযোগ উঠে তার বিরুদ্ধে।
সন্ত্রাসী হেলাল উদ্দিন জিয়ারকান্দি ইউনিয়নের বাঘাইরামপুর গ্রামের মোঃ ছাদেক মিয়ার ছেলে নির্যাতনে আহত ওমান প্রবাসী মোঃ মানিক মিয়া একই ইউনিয়নের গোপালপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
এ ঘটনায় ভিকটিমের ছোট ভাই মোঃ ফারুক মিয়া বাদী হয়ে  তিতাস থানায় গত ১৯ ফেব্রুয়ারি মামলা নং ৮ দায়ের করে।ঘটনার পর পরই অভিযুক্ত হেলাল উদ্দিনসহ অপরাপর সহযোগিরা আত্মগোপনে চলে যায়-এবং ফেসবুকে অনবরত হুমকিসহ নির্যাতনের মাধ্যমে হত্যাচেষ্টার দায় স্বীকার করে। হেলাল তার ব্যক্তিগত ফেসবুকে বিশাল কাহিনী জুড়ে স্ট্যাটাস লিখেন। এরমধ্যে আত্মস্বীকৃত জবানবন্দিতে শেষ লাইনে লিখেন “সোহেল, নাজমুল ও অন্যদের জন্য মানিক গাদ্দারের থেরাপী কম হইছে…আমি কেবল যা চেয়েছি তাই আদায় করে ছেড়েছি।
এদিকে ওমান প্রবাসী মানিকের উপর হামলা-নির্যাতন ও হত্যাচেষ্টার ও ফেসবুকে নানাহ কু-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করে গোপালপুর গ্রামের নারী-পুরুষ।
২৬ জানুয়ারী বৃহস্পতিবার সকালে বাঘাইরামপুর, গোপালপুর ও চেঙ্গাতুলী গ্রামের সর্বস্তরের জনগণের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে ভূক্তভোগি পরিবারের লোকজনসহ গ্রামের সাধারণ মানুষ বক্তব্য রাখে।
বক্তারা প্রবাসী মানিক মিয়ার উপর নির্যাতনের ভয়ঙ্কর বর্ণনা করেন। হত্যার উদ্দেশ্যে শেষ বারের মত দু’ই রাকাত নামাজও আদায় করায় এবং মানিক সেজদায় গেলে সন্ত্রাসী হেলাল ঘাড়ে লাত্থি দিয়ে দাঁড়িয়ে থেকে মৃত্যু নিশ্চিতের চেষ্টা করেন।
এরপর দু’টি অন্ডকোষ থেঁতলে দেয় এবং প্রস্রাবের রাস্তা পিষে দেয়। হত্যার উদ্দেশ্যে মানিক মিয়াকে জোর করে ৪০পিছ ইয়াবা ট্যাবলেট গুলিয়ে খাওয়ানো হয় বলেও তারা অভিযোগ করেন। মাথা ও শরীরে উপর্যুপরি আঘাতের ফলে বর্তমানে মানিক স্মৃতি ভ্রম হয়ে মানসিক যন্ত্রণায় হাসপাতালে কাতরাচ্ছে।
প্রতিবাদকারীরা অপরাধী হেলাল, সোহেল ও নাজমুলসহ এদের সহযোগী সকলের বিরুদ্ধে গুরুত্ব দিয়ে তদন্তপূর্বক সঠিক বিচার নিশ্চিত করার দাবি জানান।এ বিষয়ে হেলাল নাজমুলের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের সন্ধ্যান না পাওয়ায়, তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।