তিতাসের হরিপুর জালাল সরকারের বাড়িতে ইফতার মাহফিল অনুষ্টিত
মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশের সময় :
শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
২৪৭
০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লা জেলা তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের হরিপুর গ্রামের মোহাম্মদ জালাল সরকারের বাড়িতে ইফতার মাহফিল অনুষ্টিত হয়। উক্ত অনুষ্টানে বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
২৭ ফেব্রুয়ারী শুক্রবার মোহাম্মদ জালাল সরকারের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
পবিত্র মাহে রমজান মাস গুরুত্বপূর্ণ ফজিলত মাস,পবিত্র রমজান মাস উপলক্ষে বিএনপির নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের কে নিয়ে ইফতার মাহফিল আয়োজন হয়।
উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূঁইয়া উপস্থিত হলে ভিটিকান্দি ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা ফুল গ্রহণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাকান্দি ইউনিয়নের বিএনপির সভাপতি মোয়াজ্জেম সরকার, তিতাস উপজেলা বিএনপির সহসভাপতি আবদুস সালাম সাবেক মেম্বার,তিতাস উজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মানিক মিয়া সরকার, কলাকান্দি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আলমগীর হোসেন, ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ সরকার,সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম খোকা, সিনিয়র সহ সভাপতি শফিকূল ইসলাম,সাংগঠনিক সম্পাদক যুবরাজ ইসলাম রাসেল, যুবদলের আহবায়ক সুমন আহমেদ সাবেক মেম্বার,ভিটিকান্দি ইউনিয়ন ৪নং ওয়ার্ডের বর্তমান রিপন মেম্বার, ভিটিকান্দি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম,ভিটিকান্দি ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম সরকার,কুয়েত প্রবাসী জগতপুর গ্রামের কৃতিসন্তান মোহাম্মদ কফিলউদ্দিন মোল্লা।
ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ ফারুক সরকার,মোহাম্মদ রিদয় সরকার,মোহাম্মদ কাউসার,মোহাম্মদ মোজাফফর,মোসা সরকার,মোহাম্মদ শেখফরিদ সরকার,মোহাম্মদ মোস্তফা,মোহাম্মদ নুর আলম সরকার, মোহাম্মদ হুমায়ুন সরকার, মোহাম্মদ জাহিদ সরকার,মোহাম্মদ নাসিরুদ্দিন সরকার ও মোহাম্মদ ইসমাইল সরকারসহ এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দোয়া মোনাজাতের মধ্যদিয়ে ইফতার কার্যক্রম সম্পন্ন হয়।