1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

তিতাসে ১২ ডাকাত গ্রেপ্তারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৫০ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার তিতাসে এক রাতেই দুটি বাড়িতে হাত-পা বেঁধে ও প্রাণের ভয় দেখিয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় জেলা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণালঙ্কার, নগদ টাকা, ১৩টি মোবাইল ফোন, ইলেকট্রনিক সামগ্রী এবং ডাকাতিতে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও দুটি সিএনজি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় শতাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জেলার অন্তত ৯টি বড় ডাকাতির ঘটনার রহস্য ফাঁস করেছে।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি রাত ১টা থেকে ২টার মধ্যে তিতাস উপজেলার কাকিয়াখালী গ্রামের মৃত মমতাজ মিয়ার বাড়িতে প্রথম হানা দেয় ডাকাত দলটি। তারা মঞ্জুরা বেগম ও তার পরিবারের সদস্যদের মুখ চেপে ধরে ও জিম্মি করে স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুটে নেয়।
এর মাত্র এক ঘণ্টা পর রাত আড়াইটার দিকে একই উপজেলার উজিরাকান্দি গ্রামের মৃত এমদাদুল হকের বাড়িতে হানা দেয় চক্রটি। সেখানে গৃহকর্ত্রী নাছরিন আক্তারের হাত-পা বেঁধে ও আঘাত করে প্রাণনাশের হুমকি দিয়ে নগদ টাকা ও আসবাবপত্র লুটে নেওয়া হয়।
এই দুই ঘটনায় তিতাস থানায় পৃথক দুটি মামলা (মামলা নং-১৪ ও ১৫) দায়ের করা হয়।ডাকাতির পরপরই কুমিল্লা জেলা পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএম-এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ও সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল)-এর নেতৃত্বে অভিযানে নামে পুলিশ। জেলা গোয়েন্দা শাখা (ডিবি), তিতাস ও দাউদকান্দি থানা পুলিশের যৌথ টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিতাস ও দাউদকান্দির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২ জন ডাকাতকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো:১.বাঙ্গরা বাজার থানার মৃত সাহেব আলীর ছেলে মোঃ জীবন মিয়া (৪৫),(পূর্বে কুমিল্লা জেলার বিভিন্ন থানায় ১১ টি মামলা রয়েছ)
২. মোঃ দেলোয়ার হোসেন (৪৫), (পূর্বে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী জেলার বিভিন্ন থানায় ০৪ টি মামলা রয়েছে);৩. মোঃ আনোয়ার হোসেন (৪৫), (পূর্বে কুমিল্লা জেলার বিভিন্ন থানায় ০২ টি মামলা রয়েছ)৪. মোঃ নাসির (৩৬), (পূর্বে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর জেলার বিভিন্ন থানায় ০৭ টি মামলা রয়েছে)
৫. আবু তাহের (২২), (পূর্বে কুমিল্লা জেলার বিভিন্ন থানায় ০৬ টি মামলা রয়েছে);
৬. মোঃ জামাল (হ কুদ্দুস (৪০), (পূর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন থানায় ০২ টি মামলা রয়েছে)৭. মোঃ ওবাইদুল (৩৫),৮.মোঃ হানিফ (২৯), (পূর্বে সিএমপি, চট্টগ্রামের বিভিন্ন থানায় ০৩ টি মামলা রয়েছে)৯.মোঃ সৌরভ হোসন (২২), (পূর্বে ডিএমপি, ঢাকার বিভিন্ন থানায় ০৩ টি মামলা রয়েছে)১০.মোঃ জহির (৪৮),  (পূর্বে কুমিল্লা জেলার বিভিন্ন থানায় ১২ টি মামলা রয়েছে)
১১. মোঃ মকবুল হোসেন (৩৭), (পূর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন থানায় ০২ টি মামলা রয়েছে)
১২. মোঃ কামাল (৩২), (পূর্বে কুমিল্লা এবং চাঁদপুর জেলার বিভিন্ন থানায় ১১ টি মামলা রয়েছে)
ডাকাতদের হেফাজত থেকে ১টি স্বর্ণের চেইন, ৩টি কানের দুল, রূপার নূপুর, ব্রেসলেট ও চেইন উদ্ধার করা হয়। এছাড়া নগদ ৩৭,২৪৭ টাকা, ডিজিটাল ক্যামেরা, ব্লেন্ডার মেশিন, রাউটার, ১৩টি মোবাইল ফোন এবং ডাকাতির কাজে ব্যবহৃত কাঠের বাটযুক্ত ছুরি, বড় কাটার (২৪ ইঞ্চি), ৩২ ইঞ্চির লোহার শাবল, রড ও মুখোশ জব্দ করা হয়েছে। পালিয়ে যাওয়ার কাজে ব্যবহৃত দুটি সিএনজি-ও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।