1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ধামইরহাটে বিজিবির অভিযানে ১৭০ পিস ট্যাপেন্ডাটল ট্যাবলেট উদ্ধার

মোঃ রুহেল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৪৫ ০০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট উপজেলার আলতাদিঘী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৭০ পিস ট্যাপেন্ডাটল ট্যাবলেট উদ্ধার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। রবিবার (১ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে আলতাদিঘীর মসজিদ সংলগ্ন পাকা রাস্তা থেকে এই মাদক উদ্ধার করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, কালুপাড়া বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ সফিকুল আলমের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার ২৬৮/৯এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা অন্ধকারে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ১৭০ পিস ট্যাপেন্ডাটল ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যগুলো ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি নিশ্চিত করেছে। পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) অধিনায়ক জানিয়েছেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় অবৈধ পারাপার রোধ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং মাদকসহ সকল প্রকার আন্তঃসীমান্তীয় অপরাধ দমনে বিজিবির এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।