1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

পূর্ব মানিক নগর মাদকদ্রব্য পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

প্রিয়া চৌধুরী, নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৭১ ০০ বার পড়া হয়েছে

 

 

প্রিয়া চৌধুরী

 

 

রাজধানীর পূর্ব মানিকনগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে মুগদা থানা পুলিশ। শনিবার (১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে থানা এলাকার হোল্ডিং নম্বর–১১৮–এর একটি ভবনের দ্বিতীয় তলা থেকে তাঁকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. কাইয়ুম বাহাদুর সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মো. ইয়াসিন (২০) নামের এক ব্যক্তিকে এক কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। তাঁর বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলার শেখের গাঁও গ্রামে।

 

আটকের পর তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া গাঁজা জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এলাকাবাসীর অভিযোগ, মান্ডা, মুগদা ও মানিকনগরের বিভিন্ন অলিগলিতে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চলে আসছে।

এতে স্থানীয় পরিবারগুলো উদ্বিগ্ন। বিশেষ করে কিশোর ও তরুণদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অভিভাবকেরা।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। নিয়মিত অভিযান চলছে এবং ভবিষ্যতেও চলবে।

 

কোনো প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকলেও আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে উদ্ধার হওয়া মাদকের উৎস শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।