1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভেড়ামারায় জ্যেষ্ঠ নাগরিক পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৬৭ ০০ বার পড়া হয়েছে

 

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

ঈদুল ফিতর উপলক্ষ্যে কুষ্টিয়ার ভেড়ামারায় জ্যেষ্ঠ নাগরিক পরিষদের উদ্যোগে গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ অসহায় পরিবারগুলোর হাতে সেমাই, চিনি, চালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ নাগরিক পরিষদের সভাপতি আমিনুল ইসলাম। সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা-র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ খাদেমুল ইসলাম, সহ-সভাপতি মোঃ বজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোলায়েম হোসেন এবং অর্থ সম্পাদক হাজী মকবুল হোসেন। সভাপতির বক্তব্যে আমিনুল ইসলাম বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা প্রতি বছর অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ঈদের আনন্দ যেন সবার ঘরে সমানভাবে পৌঁছায়, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

 

সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান, জ্যেষ্ঠ নাগরিক পরিষদ কেবল একটি সংগঠন নয়, এটি আর্তমানবতার সেবায় নিয়োজিত একটি পরিবার। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।ঈদ সামগ্রী হাতে পেয়ে অসহায় মানুষগুলো আনন্দ প্রকাশ করেন এবং সংগঠনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জ্যেষ্ঠ নাগরিক পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।