1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভেড়ামারায় প্রতিবেদনের এক মাসেই গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৯০ ০০ বার পড়া হয়েছে

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার অন্যতম প্রাণপ্রবাহ হিসনা নদী রক্ষায় এক বড় সাফল্য দেখিয়েছে স্থানীয় প্রশাসন। গত ১ মার্চ নদীর জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের খবর গণমাধ্যমে আসার মাত্র এক মাসের মাথায় আজ ৩১ মার্চ (মঙ্গলবার) সেই দখলকৃত অংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা: গাজী আশিক বাহার। এদিন বিকেলের দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হিসনা নদীর অবৈধ দখলকৃত অংশে এই অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে প্রভাবশালী একটি মহল নদীর জায়গা দখল করে স্থায়ী স্থাপনা নির্মাণের কাজ চালিয়ে আসছিল। এ নিয়ে গত ১ মার্চ সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। প্রশাসনের এমন ত্বরিত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় পরিবেশবাদী ও সাধারণ মানুষ।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ডা: গাজী আশিক বাহার জানান, “নদী রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। সরকারি আইন অমান্য করে কেউ নদীর জায়গা দখল করতে পারবে না। যেখানেই দখলের খবর পাওয়া যাবে, সেখানেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, হিসনা নদী এক সময় প্রখর স্রোতস্বিনী থাকলেও বর্তমানে দখল ও দূষণে নদীটি তার অস্তিত্ব হারাতে বসেছে। প্রশাসনের এমন নিয়মিত অভিযান নদীটিকে পুনর্জীবন দান করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।