1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভেড়ামারায় ভ্রাম্যমান অভিযানে ক্লিনিকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১১৯ ০০ বার পড়া হয়েছে

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

কর্তব্যরত স্থায়ী ডাক্তার ও নার্স ছাড়াই ক্লিনিক পরিচালনা এবং এমবিবিএস ডাক্তার ব্যতীত সিজারিয়ান অপারেশন করার অপরাধে গ্রীন লাইফ এন্ড ডায়াগনস্টিক সেন্টার-কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডাঃ গাজী আশিক বাহার। একইসঙ্গে প্রয়োজনীয় জনবল নিয়োগ না করা পর্যন্ত ক্লিনিকটির সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

৪ এপ্রিল শনিবার বিকেলে ভেড়ামারা কুচিয়ামোড়া বাজার এলাকায় পরিচালিত এক অভিযানে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। অভিযানের নেতৃত্ব দেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই ক্লিনিকে কোনো স্থায়ী ডিউটি ডাক্তার ও নিবন্ধিত নার্স ছাড়াই রোগীদের সেবা দেওয়া হচ্ছিল। এছাড়া সম্প্রতি একজন বিশেষজ্ঞ এমবিবিএস ডাক্তার ছাড়াই সেখানে সিজারিয়ান অপারেশন করার গুরুতর অভিযোগ ওঠে। অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ সেবা প্রদানের অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জানান, “জনবল সংকটের কারণে রোগীদের জীবন ও নিরাপত্তা চরম ঝুঁকির মুখে ছিল। জনস্বার্থ রক্ষায় এই জরিমানার পাশাপাশি শর্ত দেওয়া হয়েছে যে, যতদিন পর্যন্ত নির্ধারিত আসনের বিপরীতে প্রয়োজনীয় সংখ্যক নিয়মিত ডাক্তার ও নার্স নিয়োগ না দেওয়া হবে, ততদিন ক্লিনিকের কার্যক্রম বন্ধ থাকবে।”
জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে অধিদপ্তর থেকে জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।