1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভেড়ামারায় এলপিজি গ্যাসের বাজারে নৈরাজ্য: নির্ধারিত দামের চেয়ে বেশিতে বিক্রির অভিযোগ

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৪১ ০০ বার পড়া হয়েছে

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার হাট-বাজারে এলপিজি (LPG) গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে চরম নৈরাজ্য শুরু হয়েছে। সরকারিভাবে ১২ কেজির সিলিন্ডারের দাম ১,৩৪১ টাকা থেকে বাড়িয়ে ১,৭২৮ টাকা নির্ধারণ করা হলেও, বাস্তবে ভোক্তা পর্যায়ে তা বিক্রি হচ্ছে ১, ৯০০ থেকে ২,০০০ টাকায়। এতে সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা। ক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেট করে কৃত্রিম সংকট দেখিয়ে এই অতিরিক্ত দাম হাতিয়ে নেওয়া হচ্ছে।

ক্ষুব্ধ এক ক্রেতা শরিফুল জানান, “সরকার দাম বাড়িয়েছে ঠিকই, কিন্তু বাজারে এসে দেখি দোকানদাররা তার চেয়েও অনেক বেশি দাম চাচ্ছে। বাধ্য হয়ে ২০০০ টাকায় সিলিন্ডার কিনতে হচ্ছে। দেখার যেন কেউ নেই।”

অন্যদিকে, খুচরা বিক্রেতাদের দাবি— ডিলার পর্যায়েই তাদের বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে। পরিবহন খরচ ও আনুষঙ্গিক ব্যয় মিলিয়ে নির্ধারিত দামে বিক্রি করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।

ভেড়ামারার সচেতন মহল মনে করছেন, প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং ও কঠোর আইনি ব্যবস্থা না থাকায় ব্যবসায়ীরা সাধারণ মানুষের পকেট কাটছে। দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত দামের চেয়ে বেশি নেওয়ার কোনো সুযোগ নেই। অভিযোগের সত্যতা পেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।