1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

বুড়িচং থানা পুলিশের অভিযানে ৬০ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৮৪ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার বুড়িচং উপজেলায় বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বুড়িচং থানা পুলিশ। এসময় একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল এলাকার কুমিল্লা-টু-বাগড়া সড়ক থেকে বারেশ্বরগামী সড়ক থেকে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন শহিদুল ইসলাম (৩৫) বুড়িচং উপজেলার বারেশ্বর এলাকার আবু জাহেরের ছেলে এবং নাসির উদ্দিন (২৪) সদর দক্ষিণ উপজেলার শিবপুর মধ্যপাড়া এলাকার অদুদ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার  বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে বুড়িচং থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাইনুল সঙ্গীয় ফোর্সসহ উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল এলাকার কুমিল্লা-টু-বাগড়া সড়ক থেকে বারেশ্বরগামী সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালান। এসময় সন্দেহভাজন একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তল্লাশি করে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে শহিদুল ইসলাম ও নাসির উদ্দিন নামের দুইজনকে গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।