1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ এক নারী গ্রেফতার

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৫৪ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ১নং মাধবপুর ইউনিয়নের কান্দুঘর এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫ মিনিটের দিকে উপজেলার ১নং মাধবপুর ইউনিয়নের কান্দুঘর এলাকা থেকে তাকে আটক করে।আটককৃত আসামি শাহেনা আক্তার (৪০) উপজেলার ১নং মাধবপুর ইউনিয়নের কান্দুঘর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, কুমিল্লার পুলিশ সুপার মোঃ আনিছুজ্জামান (পিপিএম) এবং সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) মোঃ শাহীন-এর দিকনির্দেশনায় ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন-এর নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান চালায়। অভিযানে উপ-পরিদর্শক (এসআই) সুজন কুমার আচার্য্য ও   সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ নাছির উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স উপজেলার ১নং মাধবপুর ইউনিয়নের কান্দুঘর এলাকায় একটি বসতঘরে তল্লাশি চালিয়ে ৬ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করে।
এ সময় শাহেনা আক্তার নামে এক নারীকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফারুক হোসেন জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান জোরদার করা হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।