1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

মাদক নির্মুলে সবাইকে  ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে অধ্যক্ষ সেলিম ভুঁইয়া

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৮৯ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো.সেলিম ভূইয়া বলেছেন,মাদক সেবন শুধু অপরাধ নয়, এটি জাতিকে ধ্বংস করার একটি হাতিয়ার।তিনি  মাদক নির্মুলে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল)হোমনা  উপজেলার  নিলখী ইউনিয়ন বিএনপির  মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। সম্প্রতি সময়ে ট্রিপল মার্ডার,ধর্ষণ ও মাদকের ভয়াবহতা  রোধে গনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে  নিলখী ইউনিয়ন বিএনপি ও সর্বস্তরের জনগণের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশের প্রধান অতিথি কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া মাদকের ভয়াবহতা তুলে ধরে আইনশৃঙ্খা বাহিনীকে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দেন। তিনি আরো বলেন মাদকের সঙ্গে জড়িত যেই হোক,তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। কোনোভাবেই মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না।
 সমাজকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মাদক নির্মূলে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করার আহবান জানান তিনি।
নিলখী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায়  বক্তব্য রাখেন  উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ( মুকুল), পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম , ইউপি চেয়ারম্যান  মো. শাহজাহান মোল্লা, সাবেক  ইউপি চেয়ারম্যান  আবু নাসের ওয়াহেদ সম্পদ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।