1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৬৯ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার সদর দক্ষিণের রামপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১১ র‍্যাব-১১ ও সিপিসি-২ এর সদস্যরা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে জেলার সদর দক্ষিণের রামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
গ্রেফতারকৃত আসামি শুকুর আলী (৪৫) গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার শান্তিপুর গ্রামের মৃত দলিল উদ্দিন শেখের ছেলে এবং রহিম শেখ (২৬) একই উপজেলার দক্ষিণ গঙ্গারামপুর গ্রামের লিয়াকত শেখের ছেলে।
র‍্যাব সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার রামপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় মোঃ শুকুর আলী ও মোঃ রহিম শেখ নামে দুইজনকে আটক করা হয়।
অভিযানকালে তাদের হেফাজত থেকে ৫০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক সাদমান ইবনে আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা দামে সরবরাহ করে আসছিল।
মাদকের বিরুদ্ধে চলমান ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিন মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার সকালে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।