1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ধামইরহাট সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকসহ মাদককারবারী আটক

মোঃ রুহেল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১২৬ ০০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট সীমান্তে পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। অভিযানে ৪০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে আটক করা হয় এবং মালিকবিহীন অবস্থায় ৭১ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, আজ ২৩ এপ্রিল রাত ১২টা ৪৫ মিনিটে আগ্রাদ্বিগুন বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মো. সোয়েব আলী মুন্সির নেতৃত্বে একটি বিশেষ দল সীমান্ত পিলার ২৫৬/৬-এস হতে ৩ কিলোমিটার অভ্যন্তরে কামারখন্দ গ্রামে অভিযান চালায়।
অভিযানে পাকা রাস্তার ওপর থেকে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল এবং একটি মোবাইল ফোনসহ মো. আসাদ (৩৫) নামে এক মাদক কারবারীকে আটক করা হয়। আটক আসাদ পত্নীতলা উপজেলার ধলাকান্দুর গ্রামের মৃত নাসিরের ছেলে। আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের ও মালামাল হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
অন্য এক অভিযানে, আজ রাত ২টা ৩০ মিনিটে কালুপাড়া বিওপি’র টহল কমান্ডার সুবেদার মো. সফিকুল আলম প্রধানের নেতৃত্বে বিজিবি’র একটি দল ধামইরহাট থানাধীন উস্তমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৭১ বোতল ভারতীয় স্কাফ সিরাপ আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ধামইরহাট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক জানিয়েছেন, সীমান্ত দিয়ে অবৈধ পারাপার রোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সব ধরণের অপরাধ ও মাদক দমনে বিজিবি’র এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।